1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

ডিমলায় বসতবাড়িতে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

মো:আমিনুর রহমান দুলাল,ডিমলা উপজেলা প্রতিনিধি :

নীলফামারী ডিমলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারের কৃষি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান।

অনুষ্ঠানে মোট ১৫০ জনকৃষককে   বিনামূল্যে ৭ প্রকার শীতকালীন সবজি বীজ সরবরাহ করা হয়। প্রত্যেক কৃষককে দেওয়া হয়:
বেগুন. লাল শাক. মটরশুঁটি. পালং শাক. বাটি শাক. মুলা শাক. লাউ,এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের বসতবাড়ির আঙিনায় সবজি উৎপাদনে উৎসাহিত করা এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরানুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, সরকার কৃষকদের পাশে আছে। বসতবাড়িতে সবজি উৎপাদন বাড়িয়ে নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত সবজি বিক্রির মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট