1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

জলঢাকায় প্রতিবন্ধী হোসনে আরা’কে সেলাই মেশিন দিলেন ইউএনও

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন উপজেলা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিবন্ধী নারী হোসনে আরার হাতে একটি হস্তচালিত সেলাই মেশিন তুলে দেন।

হোসনে আরা জলঢাকা পৌরসভার ডাকবাংলো এলাকার বাসিন্দা। জন্মগত প্রতিবন্ধকতা নিয়েও তিনি কখনো ভিক্ষাবৃত্তি বেছে নেননি। বরং সেলাইয়ের কাজ শিখে নিজে কিছু করার স্বপ্ন দেখতেন। কিন্তু রিকশাচালক পিতার পক্ষে সেলাই মেশিন কেনা সম্ভব না হওয়ায় তিনি ইউএনও’র দ্বারস্থ হন।

তার অনুরোধে মানবিক বিবেচনায় ইউএনও মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন হোসনে আরার হাতে একটি হস্তচালিত সেলাই মেশিন তুলে দেন এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সেলাই মেশিন পেয়ে হোসনে আরা আবেগাপ্লুত হয়ে বলেন, “এ সহযোগিতা আমার জীবনের নতুন অধ্যায় সূচনা করেছে। এখন থেকে নিজে কাজ করে পরিবারের পাশে দাঁড়াতে পারব।”

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিককে কর্মক্ষম ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে উপজেলা প্রশাসনের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন, মানবতার হাত বাড়াই দুর্বল ও অসহায় মানুষের পাশে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট