1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

*মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*।

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃযায়েদ আলী জাহিদ,যশোর জেলা প্রতিনিধি:

যশোরে বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক তরুণীকে গ্ৰেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত এসব রাসায়নিক দিয়ে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরি করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তরুণীকে‌ গ্ৰেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি দল রাত ৯টার দিকে মনিহার এলাকায় ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেয়। চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশিকালে শাপলা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যে বাসের মালামাল রাখার বক্স থেকে দুটি বস্তায় মোড়ানো মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তা থেকে ১০টি প্যাকেটে মোট ২৫ কেজি এফিড্রিন এবং তিনটি বোতলে থাকা ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড জব্দ করা হয়েছে। এসব রাসায়নিকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

আটক শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আকড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ভারত থেকে এসব কাঁচামাল এনে তাকে দিয়েছিলেন। এগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক আজমল হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) গ্ৰেফতার তরুণীকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট