1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

দিগন্ত ডেস্কঃ পেশাগত কাজে ঢাকায় আসা এবং হামলা মামলার শিকার সাংবাদিকদের জন্য নয়াপল্টনে ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম। এখানে সাংবাদিকরা স্বল্প খরচে থাকা-খাওয়া সহ ওয়াইফাই এবং সংবাদ পাঠানোর জন্য কম্পিউটার সুবিধা পাবেন। এতে দৈনিক তাদের তিন বেলা খাবার সহ পরিশোধ করতে হবে পাঁচশত টাকা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় আগামী পহেলা নভেম্বর থেকে পুনরায় এ সেবা চালু করা হবে। নিরাপদ ও মনোরম পরিবেশে ঢাকার প্রাণকেন্দ্র নয়াপল্টন হাউজিংয়ের মধ্যে ১০/কে ভবনের ৬তলায় জার্নালিস্ট সেল্টার হোম চালু করা হবে।

ইতিপূর্বে ২০২২ সালে রাজধানীর চিটাগাং রোডে মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির একটি ভবনে এটি চালু করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি পুনরায় চালু করা হবে। ওই সময় ৩০০ টাকায় থাকা এবং তিন বেলা খাবারের সুব্যবস্থা রাখা হয়েছিল। বছর দুয়েক এটি চালু ছিল।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য সংগঠনটি স্বল্প খরচে এই উদ্যোগটি গ্রহণ করে। না না কারণে প্রকল্পটি হঠাৎ বন্ধ হয়ে। পুনরায় এটি চালু হচ্ছে, আপনারা আমাদের এ সেবাটি গ্রহণ করবেন।

সেল্টার হোম এর উপ-তত্ত্বাবধায়ক এস এস রুশদি জানিয়েছেন, ২৪ ঘন্টা এর সেবা অব্যাহত থাকবে আমরা সাংবাদিকদের কল্যাণে বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট