1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ খেলাফতে মজলিস কক্সবাজার জেলা শাখার সম্মানিত জইন্ট সেক্রেটারি কামাল উদ্দিনের সমাজ ও শিক্ষা উন্নয়নে ভূমিকা নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আটক। লক্ষ্মীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ এক যুবক গ্রেপ্তার সিম কার্ড বন্ধ করে দেওয়ায় গ্রাহক হয়রানি, সাভার কাস্টমার কেয়ারে দীর্ঘ লাইন সাভারে চোরাই মোবাইলের IMEI নম্বর পরিবর্তনকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার সিলট বিভাগের সুনামগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘ’র্ষ: নিহত ১ আহত ৫ আজ পবিত্র শবে বরাত ভোররাতে ভূমিকম্পে কাঁপল দেশ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক

আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ২নং কলমা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলী নগর বাংলা বাড়ী এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সালাম (৪৫) ও আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার কামরুজ্জামান বাবুর ছেলে হাদিউজ্জামান রানা (২১)। সালাম বর্তমানে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া থাকতেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুয়িলার ২নং কলমা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার সালামের বিরুদ্ধে আশুলিয়া থানায় ৫টি মাদক মামলা সহ অন্তত ৬টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট