1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন

যৌথ বাহিনীর অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আটক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

মোঃনূরেআলমরায়হান ,কেরানীগঞ্জ(ঢাকা)

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লের্নেল এএসএম মিসকাত আহমেদ, কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প-৮ বীর।

অভিযানকালে ইকুরিয়া এলাকা থেকে মোঃ আরমান হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে যৌথ বাহিনী সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তির কাছ থেকে একটি রামদা, ৬৫টি বড় মদের বোতল, ১৩টি ফেন্সিডিলের বোতল এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির পিতার নাম মোঃ ইয়াজুল হক। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভোর ৪টা ৫০ মিনিটে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিম-এর নেতৃত্বে আটককৃত ব্যক্তিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ সময় তাকে থানার এসআই মোঃ নজরুল এর কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্র জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট