1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় নুপুর আক্তার নামে এক গৃহবধূ’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। খবর পেয়ে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী নওগাঁর বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল বদলগাছী উপজেলার খামার পুকুরপাড় নামক স্থানে পৌছে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ টি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গৃহবধূ নুপুর আক্তার (২৫) ঐ এলাকার বাবুশাহ হোসেন এর মেয়ে। নিহতের স্বজন ও স্থানিয় সুত্র জানায়, গৃহবধূ নুপুর আক্তার এক সন্তানের জননী ও বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির বওলাপাড়া গ্রামের শাহারিয়া’র স্ত্রী।

বিয়ের পর পারিবারিক বিরোধকে কেন্দ্রকরে গৃহবধূ নুপুর আক্তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে বসবাস করছিলেন। গত সোমবার ২ ফেব্রুয়ারি দিনগত রাতে গৃহবধূ নুপুর তার মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টারদিকে তার মা আঞ্জুয়ারা বেগম ঘুম থেকে জাগনা পেয়ে বিছানায় মেয়েকে দেখতে না পেয়ে ঘরে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির উঠানে এসে মেয়েকে পেয়ারা গাছের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন।

গৃহবধূর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ লৎফর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট