1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

পলাশবাড়ীতে কেন্দ্রীয় মহাশ্মশান নিয়ে দ্বন্দ্বের অবসান, সর্বসম্মতিতে নতুন পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানের পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও মতভেদের অবসান ঘটেছে। নানা জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনার পর অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পলাশবাড়ী থানা হলরুমে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সনাতনী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। দীর্ঘ আলোচনা শেষে উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানে সম্মত হন।

নতুন পলাশবাড়ী রাঙ্গামাটির কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা পরিষদের দায়িত্ব পেয়েছেন—
সভাপতি হরিদাস চন্দ্র তরনীদাস,
সহ সভাপতি কার্তিক চন্দ্র, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক অরবিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রনজিদ চন্দ্র সরকার, ক্যাশিয়ার রাসুদেব সরকার, সদস্য সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন ও অপূর্ব কুমার।

স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের মতবিরোধ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে। নতুন কমিটি মহাশ্মশানের সার্বিক তদারকি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নতুন কমিটি গঠনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট