1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

রংপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ান এর সাথে রিটা রহমান এর মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস:

রংপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও মরহুম মশিউর রহমান যাদু মিয়ার কন্যা রিটা রহমান। রংপুর-৩ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয়েও কথা বলেন।

সভায় রিটা রহমান বলেন, “ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। বর্তমানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব বিবেক নীরব, আর একইভাবে দেশের সাংবাদিক সমাজও কোনঠাসা অবস্থায় রয়েছে। সাংবাদিকতা পেশাকে মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন যে, সাংবাদিক নিয়োগের আগে বেতন-ভাতার নিশ্চয়তা প্রদানকে বাধ্যতামূলক করার জন্য তিনি সরকারের কাছে প্রস্তাব রাখবেন। মিডিয়া খাতে চলমান নেতিবাচক রাজনীতি দূর করতেও গুরুত্বারোপ করেন তিনি।

ফ্যাসিস্ট সরকারের আমলে রংপুর-৩ আসন থেকে দুইবার নির্বাচনে অংশ নিয়েছেন উল্লেখ করে রিটা রহমান বলেন, বিনা দোষে আমার স্বামীকে কারাবরণ করতে হয়েছে। আমি ও আমার পরিবারও নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। এত ত্যাগ স্বীকারের পরও বিএনপির ভেতরে আমার বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে।

তিনি জানান, এবারও তার পক্ষে জনসমর্থন যথেষ্ট রয়েছে এবং শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন। রিটা রহমান বিশ্বাস প্রকাশ করেন যে সাংবাদিক সমাজের সহযোগিতা তার আগামীর পথচলাকে আরও শক্তিশালী করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের রংপুর বিভাগীয় শাখার সভাপতি মীর আনোয়ার আলী মিঠু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি রেখা মনি, সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ ও ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মিলন, কোষাধ্যক্ষ ফারুখ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান আলী, সাহিত্য সম্পাদক কবিও লেখক রিয়াজুল হক সাগর ক্রীড়া সম্পাদক সানোয়ারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সেলিম মাহমুদসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট