1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

জলঢাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় তিনি, এই প্রজন্মকে আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে সময়োপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বড় ভূমিকা পালন করতে হবে। এজন্য তিনি মা বাবাকে সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের কোয়ালিটি ফ্যাসিলেটর জাহাঙ্গীর আলম, জলঢাকা ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমু হেলাল, চাপানী ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা আকতার, শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম ও ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মারুফা আকতার প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট