1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

রংপুর বিভাগীয় প্রধান :

রংপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে তিন ঘটিকা সময় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকরা রংপুরের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প এবং প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

সভায় বক্তব্য দেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন কমিটির সভাপতি এনামুল স্বাধীন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, মেরিনা লাভলি, জাকির মুন্সী, জেনিফা ইয়ামিম লিনা, নূর-ই-রাব্বী, শাহরিয়ার মিমসহ গণমাধ্যমের নেতারা।

গত মঙ্গলবার রংপুরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সভায় তিনি বলেন, রংপুর আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানুষের বিশ্বাস, সংগ্রাম এবং ত্যাগের প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ পাঁচজন শহীদের রক্তস্মৃতির এই রংপুরে আমি একটি স্বচ্ছ, দক্ষ, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।

সভা শেষে তিনি রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন, পরামর্শ রংপুরকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট