1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

সারা দেশ কেঁপে উঠল: গাজীপুরের ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্র, মাত্রা ৫.২

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার ( ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

ভূমিকম্পটির উৎসস্থল ছিল গাজীপুর জেলার ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়েছে। পাশাপাশি ভারতের কয়েকটি পার্শ্ববর্তী এলাকায় কম্পনের আভাস পাওয়া গেছে।

হঠাৎ কম্পন শুরু হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৫.২ মাত্রার ভূমিকম্প মাঝারি হলেও দুর্বল বা পুরনো ভবনগুলোতে ক্ষতির সম্ভাবনা থাকে। সংশ্লিষ্ট দপ্তরগুলো অফিসিয়াল রিপোর্ট হালনাগাদে কাজ করছে, যা কিছুটা সময় লাগতে পারে।

বিশেষজ্ঞরা দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি ভবন ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট