1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি ‘ধানের শীষের ভরাডুবি হলে কেন্দ্রিয় নেতারা দায়ী থাকবেন’

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার চাটমোহর (পাবনা):

পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুরা,ফরিদপুর) তুহিন সাহেবের ৫% ভোট নেই। এই আসনে প্রার্থী চেঞ্জ না করলে ধানের শীষের ভরাডুবি হবে। তার জন্য দায়ী থাকবেন কেন্দ্রীয় নেতারা। ভাড়াটিয়া এবং বহিরাগত লোক দিয়ে পাবনা-৩ আসন উদ্ধার করা সম্ভব হবে না। এই আসন উদ্ধার করতে হলে স্থানীয় ত্যাগী প্রার্থী দিতে হবে। কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি তুহিন সাহেবের সাথে ইয়াবা ব্যবসায়ী, শিশু খাদ্যে ভেজালকারি,আ. লীগের দোসররা রয়েছেন।

শুক্রবার রাতে পাবনা-৩ আসনের এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল শেষে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মনোনয়ন প্রত্যাশী মো. হাসাদুল ইসলাম হীরা উপরোক্ত কথাগুলো বলেন।

পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম এবং মো. হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিএনপির একাংশ পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এ সময় সাবেক এমপি ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কে,এম,আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুরের সাধারণ মানুষ স্থানীয় প্রার্থী চায়। মুসলিম- হিন্দু-খ্রিস্টান সম্প্রদায় স্থানীয় প্রার্থী চায়। তারা বহিরাগতকে মেনে নেবে না।

মশাল মিছিলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র একাংশের নেতৃবৃন্দ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট