1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

বিকেল ৫টার মধ্যে ঢাবির হল খালির নির্দেশ

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ad728
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল আবাসিক হল আজ বিকেল ৫টার মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে স্ব-স্ব হলের প্রভোস্টদের দায়িত্ব প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৩ নভেম্বর) প্রভোস্ট কমিটির আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন।
এ ছাড়াও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ-আল-মামুন, সদস্য-সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও অন্যান্য প্রভোস্টবৃন্দ ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন। সভায় নিম্নে উল্লিখিত তিনটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তসমূহ :
সিদ্ধান্ত-১: গত শনিবার জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের শিক্ষার্থীদের রোববার বিকেল ৫টার মধ্যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী হল খালি করার বিষয়ে স্ব-স্ব হলের প্রভোস্টদের দায়িত্ব প্রদান করা হয়।
সিদ্ধান্ত-২ : হল ছেড়ে যাওয়ার সময় শিক্ষার্থীগণ তাদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হবে এবং রুমের চাবি হল প্রশাসনের নিকট জমা দিয়ে যাবে এই মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত-৩ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকবে।
সভায় আর কোনো আলোচ্যসূচি না থাকায় উপাচার্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভার্চুয়াল সভা সমাপ্ত করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট