1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবিতে খুচরা সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধিঃ নতুন সার নীতিমালা ২০২৫ কার্যকর হলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের ঝুঁকি তৈরি হবে,এই উদ্বেগে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০৮ জন খুচরা সার ডিলার এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালার আওতায় তারা দীর্ঘদিন ধরে সততার সঙ্গে সার বিতরণ করছেন। কিন্তু নতুন নীতিমালা চালু হলে সার বিতরণ ব্যবস্থা ব্যাহত হবে, আর জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন হাজারো পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা খুচরা সার ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা এস কে কামরুজ্জামান (কচি)সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,ডিলার আব্দুর রাজ্জাক, ফয়সাল হাসান (আলভী) সুবাস মন্ডল।

বক্তাদের দাবি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে দ্রুত এবং স্বল্প লাভে সার পৌঁছে দিতে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক ক্ষেত্রে কৃষকেরা বাকিতে সার পান, যা অন্য ব্যবস্থায় সম্ভব নয়।

মানববন্ধন শেষে ডিলারদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। তারা জানান, যদি শুধুমাত্র B.C.I.C. এবং B.A.D.C. ডিলারদের মাধ্যমে সার বিতরণ করা হয়, তাহলে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

খুচরা ডিলাররা নীতিমালাটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের সতর্কবার্তাও দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট