1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

সাতক্ষীরা সওজ এর অব্যবস্থাপনা-ভেটখালী পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাশনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য ৩০ শে নভেম্বর ( রবিবার) বিকাল ৪ টায় তারানীপুর – ভেটখালী জামে মসজিদ সংলগ্নে মানব বন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়রা মানববন্ধন করেন। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সীমান্তবর্তী প্রেসক্লাবের সভাপতি মাহবুব খোকন,জনপ্রিয় অনলাইন ভোরের সংবাদ পোর্টালের সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক, সমাজ সেবক আলহাজ্ব শুকুর আলী, মোঃ নুরুজ্জামান,প্রাত্তন ইউপি সদস্য রাশিদুল ইসলাম,জয়নুব বেগম,বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন,শফিকুল ইসলাম,সেলিম খাঁন,রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন,গণসংহতি আন্দোলন মনোনীত সাতক্ষীরা ৪ এর এমপি প্রার্থী মোঃ আলফাত হোসেন সাংবাদিক খালিদ সাইফুল্লাহ ।সেলিম খাঁনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন ,সাতক্ষীরা সওজ এর অব্যবস্থাপনায় প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা প্লাবিত হয়। পানি নিষ্কাষনের সু-বন্দোবস্ত না থাকায় আমাদের চলাচলের রাস্তা,ধান্য ফসলের মাঠ,বসত ভিটা, পুকর পানিতে তলিয়ে যায়। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার কাজ চলমান। রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মান করা আশু প্রয়োজন। কালভার্টটি নির্মাণ হলে খালের পানি দিয়ে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা যাবে। তারা আরও বলেন, কালভার্ট নির্মানের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক , সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষ সরোজমিনে এসে মাপ জরিপ করার পরে আর কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট