1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

দিগন্ত সংবাদ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। ফলে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন তার এপিএস সাগর হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।’

এর আগে ওই আইডি থেকে ‘#Resignation’ লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও স্বপদেই বহাল আছেন তিনি।

যদিও তার পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও সমালোচনা রয়েছে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে অপসারণের দাবি জানানো হলেও, অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট