1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

দিনেদুপুরে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি: কেরানীগঞ্জে ২৮ ভরি স্বর্ণালংকার উধাও

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

মোঃরায়হান,নিজস্ব সংবাদদাতা:

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটি বাজারে দিনদুপুরে ঘটে গেছে অবিশ্বাস্য এক চুরির ঘটনা। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আটি বাজারের ‘ভাই ভাই জুয়েলার্স’ থেকে দুর্ধর্ষ চক্রটি প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক জমসের জুম্মার নামাজ আদায়ের জন্য দোকানে তালা দিয়ে রাস্তার অপর পাশের মসজিদে যান। এই সুযোগে একটি মাইক্রোবাসযোগে আসা সংঘবদ্ধ চোরচক্র দোকানের সামনে গাড়ি থামিয়ে দ্রুত তালা কেটে ভিতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা শোকেস ভেঙে ৮৮টি স্বর্ণের আংটি ও ২৫টি গলার চেইনসহ মোট ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৫৬ লাখ টাকা

জমসের লিখিত অভিযোগে উল্লেখ করেন, জুম্মার সময় স্থানীয় লোকজন মসজিদে গিয়ে তাকে তার দোকানে চুরির ঘটনা জানালে তিনি দ্রুত দোকানে ফিরে আসেন। এসে দেখেন তালা ভাঙা এবং ভেতরজুড়ে এলোমেলো অবস্থা। শোকেসে রাখা সব স্বর্ণালংকার উধাও।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, “ঘটনার পরপরই অভিযোগ গ্রহণ করা হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরচক্র শনাক্তের কাজ চলছে। আমাদের টিম দ্রুততম সময়ে তাদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে।”

হঠাৎ এই দুঃসাহসিক চুরি ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, দিনদুপুরে এমন চুরি নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত। তারা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

— দৈনিক দিগন্ত সংবাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট