1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

সারা বিশ্বের মতো রাজধানীতেও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মো. নূরেআলম রায়হান,নিজস সংবাদদাতা:

সারা বিশ্বের ন্যায় রাজধানী ঢাকায়ও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী, সাধারণ নাগরিক, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ)–এর নির্বাহী পরিচালক আব্দুল হক বলেন,
“অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। রাষ্ট্রের কাছে আমাদের একমাত্র দাবি—অধিকারবঞ্চিত মানুষদের অধিকার নিশ্চিত করা। দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বাড়ছে। মব সহিংসতা, অজ্ঞাত লাশ উদ্ধার, সীমান্ত হত্যা, প্রবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘন, নারী-শিশু নির্যাতন, সংখ্যালঘুদের ওপর সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা এবং ডিজিটাল নজরদারির মতো ঘটনাগুলো জরুরি ভিত্তিতে সমাধান প্রয়োজন।”

অন্যান্যের মধ্যে চীফ অ্যাডভাইজার মো. মাহবুব ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন,
“ন্যায়ের পথে কাজ করাই আমাদের লক্ষ্য। মানবজাতির দুঃখ–দুর্দশা দূরীকরণে আমরা কাজ করি। ভারতীয় সীমান্তে আগ্রাসন ও হত্যা অব্যাহত থাকা মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ দৃষ্টান্ত, যা বন্ধ হওয়া জরুরি।”

বক্তারা আরও বলেন, মানবাধিকার নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বয় বাড়াতে হবে। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। তারা উল্লেখ করেন যে—জন্মগত মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচারের নিশ্চয়তাই মানবাধিকার। বিশ্বব্যাপী বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন, সংখ্যালঘু নির্যাতন, নারী-শিশু ও শরণার্থীদের ওপর সহিংসতা বাড়ছে, যা মানবজাতির জন্য বড় হুমকি।

বক্তারা আরও বলেন,
“মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়—এটি সমগ্র মানবসমাজের সম্মিলিত দায়িত্ব। দারিদ্র্য, বৈষম্য ও গণতান্ত্রিক সংকটের এই সময়ে মানবাধিকার রক্ষার চর্চা শক্তিশালী করা জরুরি। ন্যায়বিচারের স্বচ্ছতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত না হলে মানবাধিকার পরিস্থিতির উন্নতি অসম্ভব।”

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সমাজের প্রতিটি স্তরে মানবাধিকারের ইতিবাচক চর্চা গড়ে তুলতে আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, সচেতন নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট