1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

আশুলিয়ায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণেশিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

বেলুনে গ্যাস ভরানো সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীর মৃ/ত্যু
আশুলিয়ায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামের এক শিশু নি’হ’ত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মান্নানের ভাড়া করা বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা ভোলা জেলার সদরের মাইনুদিনের মেয়ে। পরিক্ষা শেষে তার খালার সাথে গত সোমবার ভোলা থেকে নানা মান্নানের বাসায় আশুলিয়া বেড়াতে আসে মাইশা।

পুলিশ জানায়, দু’দিন আগে খালার সঙ্গে আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানার বাসায় বেড়াতে আসে মাইশা। দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাইশা ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট