1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

ফুলছড়িতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ছাগল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
ফুলছড়িতে গরিব ও হতদরিদ্র মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) কর্তৃক আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং ফুলছড়ি উপজেলা গণমঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফুলছড়ি। তিনি বলেন, ছাগল পালন একটি লাভজনক ও টেকসই আয়মুখী কার্যক্রম। এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে। একটি পরিবারে ৭থেকে৮টি ছাগল থাকলে সেই পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব।

এছাড়াও উপস্থিত ছিলেন গণ মঙ্গল কেন্দ্র(জিএমকে)নির্বাহী পরিচালক কে. এম. জহুরুল হক, সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী লাভলী ইয়াসমিন,ফিল্ড সুপারভাইজার মালতি রানী,ও সংস্থার কর্মকর্তা কর্মচারীসহ কার্যনির্বাহী সদস্য আমিনুল হক, শাজাহান মিয়া, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাহী পরিচালক কেএম জহুরুল হক বলেন, আমরা আজকে ১০ জন উপকারভোগী নারীদের মাঝে দুটি করে মোট ২০ টি ছাগল বিনামূল্যে বিতরণ করছি এবং তাদের ছাগল পালনের প্রশিক্ষণ ইতিমধ্যে প্রদান করেছি। কেউ যাতে ছাগল বিক্রি না করেন, তা নিশ্চিত করতে হবে। ঠিকমত তাদের পরিচর্যা করে এবং আরও ছাগল পালন করে নিজেদের স্বনির্ভর ও স্বাবলম্বি করে গড়ে তুলুন। এতে আপনাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট