1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‍্যালি বের করা করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, রামপাল থানার এসআই রিপন কুমার প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, বাংলাদেশের  রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। বিদেশে গিয়ে টাকা পাঠিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। বিদেশ গমনে সিন্ডিকেট জটিলতা রয়েছে। বেশী টাকা খরচ করে বিদেশ যেতে হয়। অসংখ্য পাচারকারী সিন্ডিকেট মানব পাচার করছে। প্রতিদিন খবর পাই অবৈধ পথে সাগর পাড়ি দেয়ার সময় সাগরে ডুবে মারা যায়, নিহত হন, আটক হয়ে মানবেতর জীবন যাপন করেন এদেশের শ্রমজীবী মানুষ। আমরা যদি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারি, তবে বিদেশে গিয়ে বেশী আয়ের সুযোগ পাবে। প্রতারক ও পাচারকারীদের দৌরাত্ম্য থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই বিদেশগামী প্রবাসীদের সচেতন হতে হবে এবং প্রশাসনের সহযোগীতা নিতে হবে। তিনি বিদেশগামীদের সচেতন অনুরোধ করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট