1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

জাবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি সাঈফ, সম্পাদক তানজিল

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ‘সাঈফ বিন মাহবুব’ এবং সাধারণ সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ‘তানজিল হাসান শান্ত’ দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের সাবেক সভাপতি সজীব সরকার ও সাধারণ সম্পাদক অনুপম হাসান নিপুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, আগামী সাত কার্যদিবসের মধ্যে নবগঠিত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করাতে বলা হয়।নতুন কমিটির মাধ্যমে গাজীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি সাঈফ বিন মাহবুব বলেন,‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গাজীপুর জেলার এক টুকরো স্পন্দন হয়ে কাজ করছে ‘গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’। এটি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি পরম নির্ভরতার আশ্রয়স্থল। ২০২৫ সালের বর্তমান প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগরের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গাজীপুরের কৃতি সন্তানদের অংশগ্রহণ ও ভ্রাতৃত্বের এই মেলবন্ধন ক্যাম্পাস রাজনীতি ও সংস্কৃতির ঊর্ধ্বে উঠে মানবিক সমাজ গড়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।এছাড়া নবীন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সেমিনার ও সামাজিক কার্যক্রম করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট