1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

ঝিনাইদহে গুপ্তচর সন্দেহে যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রজনতা। আটক যুবকের নাম গোপাল বিশ্বাস। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নিজ মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে পৌরসভার সামনে একটি গার্মেন্টস বিপণিতে আগুন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানটির মালিক ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত গোপাল বিশ্বাস মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। সন্দেহ হলে ছাত্রজনতা তাকে চ্যালেঞ্জ করে। তিনি নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও পরে তার মোবাইল ফোন তল্লাশি করা হয়। ফোনে হিন্দি ভাষায় একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনের তথ্য পাওয়া গেলে উত্তেজিত জনতা তাকে গুপ্তচর সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবক দীর্ঘদিন ভারতে বসবাস করতেন এবং সেখানে তার পরিচিতজন রয়েছে। তবে তিনি প্রকৃতপক্ষে গুপ্তচর কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট