1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

নারী হাফেজা গঠনে আলোকবর্তিকা রওজাতুল কুরআন ওয়াস সুন্নাহ বালিকা মাদ্রাসায় দস্তরবন্দী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত: প্রশংসায় মুখর অতিথিরা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে অবস্থিত রওজাতুল কুরআন ওয়াস সুন্নাহ বালিকা মাদ্রাসা নারী দ্বীনি শিক্ষায় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকাজুড়ে সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। এই মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের দস্তরবন্দী ও বিদায় অনুষ্ঠান ধর্মীয় মর্যাদা, শৃঙ্খলা ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্বল্প সময়ের মধ্যেই কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ শিক্ষাব্যবস্থা চালু করে নারী হাফেজা তৈরিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা শামসুল আলম ও অনুষ্ঠান পরিচালনা করেন শাইখ আহসান হাবীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ সিরাজুল ইসলাম (পরিচালক,রওজাতুল উলুম মাদ্রাসা, ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ রেজাউল করিম রেজা (দাওয়া ও তাবলীগ বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোঃ মকবুল হোসেন, মোঃ রিফাতুল ইসলাম (বনিক), মোঃ আবুল কাশেম, মোঃ সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে হাফেজা ছাত্রীদের মাথায় দস্তার পরিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে দ্বীনি দায়িত্ব, আমল ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাইখ সিরাজুল ইসলাম বলেন,
“রওজাতুল কুরআন ওয়াস সুন্নাহ বালিকা মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি নারী হাফেজা গঠনের এক উজ্জ্বল মডেল। এখান থেকে গড়ে ওঠা ছাত্রীদের মাধ্যমে পরিবার ও সমাজে কুরআনের আলো ছড়িয়ে পড়বে।”
সভাপতির বক্তব্যে মাওলানা শামসুল আলম বলেন,
“আমাদের লক্ষ্য কেবল হিফজ সম্পন্ন করা নয়; বরং কুরআনের আদর্শে গড়া চরিত্রবান মুসলিমাহ তৈরি করা, যারা সমাজে দ্বীনের সঠিক প্রতিনিধিত্ব করবে।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হিদায়াত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট