1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

নির্বাচনের জন্য প্রস্তুত দেশের জনগন এবং সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে: আমান উল্লাহ আমান

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃনূরেআলম রায়হান,কেরানীগঞ্জ প্রতিনিধি:

দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

আজ শুক্রবার(১৯ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনপূর্বক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করা যাবে না।

আলোচনা সভা শেষে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। এ সময় ক্যাম্পে বিশজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. জাভেদ আহমেদ, ঢাকা জেলা ড্যাব সভাপতি ডা. মাহমুদ আলম তারেক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কেরানীগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আলিনুর পলাশ এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আলম বাদলসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট