1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

বাগমারায় ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্ৰাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃশরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা উপজেলায় তাওহীদে জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪ ঘটিকায় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ভবানীগঞ্জ জিরো পয়েন্ট থেকে গোডাউন মোড় সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভকারীরা প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিরপরাধ হত্যাকাণ্ড ও দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রতিবাদে তাওহীদে জনতা সর্বদা রাজপথে থাকবে।

মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট