1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

আশুলিয়ায় চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চোলাই মদসহ সুখেন চাকমা নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার বাগানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুখেন চাকমা (৩০) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া এলাকার কালাঠেঙার ছেলে। র্বতমানে সে বুড়িবাজার বাগানবাড়ি এলাকার আজিজের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুখেন চাকমা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট