1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ইন্তেকালে রূপগঞ্জ উপজেলা এনসিপি ও পশ্চিমগাঁও মাদরাসার শোক ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ আবুল কালাম আজাদ,বিশেষ প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর রূপগঞ্জ উপজেলা এনসিপি-নেতৃবৃন্দ দের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
​উক্ত দোয়া মাহফিলে মাদরাসার কয়েকশ শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী এবং এনসিপি-র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শত শত শিক্ষার্থীর কণ্ঠে আমীন-আমীন ধ্বনিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
​এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার এই চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
​শোক ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ হোসাইন, প্রধান সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি।মোঃ আজিজুল হাকিম রাতুল, ১ম যুগ্ম সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি।অ্যাডভোকেট সেলিম মিয়া, যুগ্ম সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি মোঃ রুবেল মিয়া, সদস্য, রূপগঞ্জ উপজেলা এনসিপি।মোঃ আবু সাঈদ, সদস্য, রূপগঞ্জ উপজেলা এনসিপি।
​মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ এনামুল হক শরিফ এবং নাযেমে তালিমাত মাওলানা মোঃ হুসাইন আহমাদ। মোনাজাতে মাদরাসার সকল শিক্ষার্থী সম্মিলিতভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট