1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

তরুণ শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গান আর এলইডি পর্দায় নির্বাচনী প্রচার ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ময়মনসিংহে ভোটের গাড়ির সফর শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারে ভ্রাম্যমাণ ভোটের গাড়িআজ ২৫ডিসেম্বর বৃ্হস্পতিবার সকাল আটটায় নগরীর সার্কিট হাউজ মাঠে প্রবেশ করে। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম এ সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের স্বাগত জানান। শব্দযন্ত্র স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোটের গাড়ির পরিবেশনা উপভোগ করতে শীতের সকালেও জনমানুষের পদভারে মুখরিত হয় সার্কিট হাউজ মাঠ।

প্রধান উপদেষ্টার নির্বাচনী ভিডিও বার্তা দিয়ে শুরু হওয়া এ পরিবেশনায় ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’ -এমন সব দেশের গান আর নির্বাচনী ভিডিও প্রদর্শনী মানুষের মন কেড়ে নেয়।

ভোটের গাড়ির সদস্যরা ক্যারাভানের পাশেই স্থাপন করে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। তরুণ প্রজন্মের দর্শকরা লেখনী বোর্ডে তাঁদের মন্তব্য লেখেন। অনুষ্ঠান শেষে শাহিনুর আলমের তত্ত্বাবধানে ভোটের গাড়িটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি প্রচার কাজে নিয়োজিত জেলা তথ্য অফিস সূত্র জানায়, চলতি সফরসূচি অনুসারে আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ময়মনসিংহের অন্যান্য উপজেলাগুলো সফর করবে এ ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান।

এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট