1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে আ.লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় নকল ঔষধসহ আটক -১ পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল ইরানের হামলার পর ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো ইরানের লক্ষ্যভূমিতে পাল্টা হামলা চালিয়েছে কাতার শিমুলিয়ার দক্ষিণ নাল্লা-পোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত: বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ আসন থেকে প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সাভার উপজেলা কমপ্লেক্সে অবস্থিত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক।

এ সময় মনোনয়ন দাখিল কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাংবাদিকদের বলেন, “আমি জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নির্বাচন করছি। সাভার-আশুলিয়া এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রত্যাশা করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাভার উপজেলায় রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে। বিভিন্ন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট