1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

আশুলিয়ায় হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা।

 

রবিবার (১৮ জানুয়ারী) সকাল ১১টার দিকে কলেজের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনের ইউটার্ন ঘুরে নবীনগর এলাকার জয় রেস্তোরার সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জয় রেস্তোরার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আধিপত্য বিরোধী লড়াকু সৈনিক হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা এখানে এসে দাড়িয়েছি। আমরা অতিদ্রুত বাংলার জমিনে হাদি ভাইয়ের বিচার দেখতে চাই। আমরা কোন অশান্তি চাই না, তাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যদি দ্রুত সময়ের মধ্যে হাদি ভাইয়ের হত্যার বিচার না করা হয়, তাহলে আমরা সাভার-আশুলিয়ার শিক্ষাথীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা “নারায়েতকবির, আল্লাহু আকবার”, “বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই”, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, ” আমি কে? তুমি কে? হাদি হাদি” “গোলামী না আজাদী? আজাদী আজাদী”, ” আমি কে? তুমি কে? হাদি হাদি” সহ বিভিন্ন স্লোগান দেন।

 

এ বিক্ষোভ মিছিলে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থী সিমা, রায়হান, ইমরান, রাজিব ও বিথীসহ দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ সময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্স এর ঢাকা জেলার আহবায়ক মোহাম্মদ তামিম, মির্জা গোলাম হাফিজ কলেজের সাবেক শিক্ষার্থী তৌফিক হাসান, মোঃ সজিব হোসেন ও মিরাজ মাহমুদ সহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট