1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

দিনাজপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

 

১৮ জানুয়ারি ২০২৬ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত পদ বিভাজন অনুযায়ী দিনাজপুর জেলায় কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে মোট ১৫ জন পুলিশ সদস্য পদোন্নতি লাভ করেন। পদোন্নতির মাধ্যমে তাদের দায়িত্ব ও কর্তব্যের পরিধি আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশ লাইন্সে এক অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

অনুষ্ঠানে বক্তব্যকালে পুলিশ সুপার বলেন, পদোন্নতি শুধু সম্মান নয়, বরং এটি দায়িত্ব পালনে আরও বেশি সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার দাবি রাখে। তিনি পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে দেশ ও জনগণের সেবায় নিরপেক্ষতা বজায় রেখে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রত্যেক সদস্যকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা। অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাঁদের ওপর অর্পিত নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট