1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

মানিকগঞ্জ আটিগ্রামে গভীর রাতে ত্রিফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন।

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

 

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর এলাকায় সূর্য অস্ত গেলেই শুরু হয় এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। গভীর রাতের আঁধারে ত্রিফসলি কৃষিজমি কেটে চলছে অবৈধ পুকুর খনন। ভারী ট্রাক, এক্সক্যাভেটর ও ডাম্পারের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পাশে থাকা ভগবানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ঘুম হারাম হয়ে উঠেছে বৃদ্ধ ও শিশুদের ।এমন অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, শীতের নীরব রাতে সামান্য শব্দ বহু দূরে পৌঁছে যায়। সেখানে রাতভর বড় বড় গাড়ির চলাচলে কারো চোখে ঘুম আসে না। ধুলাবালিতে ভরে যাচ্ছে বসতঘর, ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে চিরতরে। অথচ প্রভাবশালীরা কোটি টাকার মাটি বিক্রি করে যাচ্ছেন নির্দ্বিধায়। পুলিশের যাতায়াত দেখা গেলেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক।

অভিযোগের সত্যতা যাচাই করতে সরজমিনে গিয়ে দেখা যায়, আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর বাজার সংলগ্ন এলাকায় বেকু দিয়ে সরিষা ক্ষেত কেটে গভীর পুকুর তৈরি করা হচ্ছে। একসময়ের উর্বর ত্রিফসলি জমি এখন পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। অথচ ঘটনাস্থলের কয়েক গজ দূরেই ভগবানপুর উচ্চ বিদ্যালয় ।

মাটি কর্তনকারী শহিদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি দাবি করেন, “আমি বৈধ অনুমতি নিয়েই পুকুর কাটছি।”
তবে এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। আটিগ্রাম ভূমি উপসহকারী কর্মকর্তা সুশীল মন্ডল স্পষ্টভাবে জানান, “চলতি বছরে আটিগ্রামে কাউকে পুকুর কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ অবৈধভাবে মাটি কাটলে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর প্রশ্ন,অনুমতি না থাকলে এত বড় আকারে রাতের পর রাত কীভাবে পুকুর খনন চলছে? কার ছত্রচ্ছায়ায় চলছে এই অবৈধ কর্মকাণ্ড? কেনই বা থামানো যাচ্ছে না প্রকাশ্য এই জমি নিধন?
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে একদিকে যেমন কৃষিজমি চিরতরে হারিয়ে যাবে, অন্যদিকে বিদ্যালয়ের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে।

এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে অবৈধ পুকুর খনন বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট