1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

গাইবান্ধা–৫ আসনে হাতপাখার পক্ষে দিনব্যাপী গণসংযোগ চালালেন আজিজুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩ গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম হাতপাখা প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন।

সোমবার তিনি সাঘাটা উপজেলার ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়ন এবং ৩ নম্বর সাঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধসম্মত রাজনীতির বার্তা তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন, “হাতপাখা হচ্ছে ইনসাফ, ন্যায় ও সুশাসনের প্রতীক। জনগণ যদি আল্লাহভীরু ও সৎ নেতৃত্বকে নির্বাচিত করে, তবে এ দেশে শান্তি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” তিনি ভোটারদের কাছে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা গেছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট