1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

নওগাঁয় পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক -২

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের মো. আব্দুল কালামের ছেলে লিটন (২৩), একই উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে তন্ময় (১৯)।

বর্তমানে আসামিরা এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি আত্রাই থানা হেফাজতে রয়েছে। এই চুরির ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই শেষে আদালতের নির্দেশানুযায়ী প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মান্দা উপজেলার চকশৈল্যা বাজার এলাকা থেকে একটি লাল-কালো রঙের ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেল চুরি হয়। চুরির পর অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজারে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, অপরাধ দমনে পুলিশ সবসময় সজাগ রয়েছে। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট