1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে নওগাঁ জেলা সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর পূর্বপাড়া গ্রামের মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা ঐ নারীকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহটি গোপন করার উদ্দেশ্যে টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতর ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গতকাল সোমবার সকাল ৮ টারদিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে একটি নারীর মৃতদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক বলেন, মৃতদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। নিহত নারীর নাম পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট