1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

কেরানীগঞ্জে  অবৈধ খোলা জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট তিন দোকানে জরিমানা।

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোঃ নূরেআলম রায়হান,কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি:

কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজারে হেমায়েতপুর আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। অভিযানে সার্বিক সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

পরে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশন (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

মোবাইল কোর্ট চলাকালে তিনটি দোকান থেকে মোট ১২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয় এবং বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে রাকিব অটোকে ৩০ হাজার টাকা, হামিম স্টোরকে ১০ হাজার টাকা এবং হৃদয় স্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা  জরিমানা করা হয়।

একইসঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

নাশকতা এড়াতে এবং জনস্বার্থে অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট