1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

টেকনাফ বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম:

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সেন্টমার্টিন বিওপি ও টেকনাফের নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এসব বিওপি উদ্বোধন করেন তিনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এসব বিওপি নির্মাণের মাধ্যমে দায়িত্বরত সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধি পাবে। পাশাপাশি সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার হবে।

বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে গতি ও কার্যকারিতা আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় ২০১৯ সালে সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। নতুন বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে সেখানে বিজিবির কার্যক্রম আরও সুসংগঠিত ও পূর্ণাঙ্গভাবে শুরু হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট