1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় একই গ্রামের নিহত-৫

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় বেপরোয়া গতীর ড্রাম ট্রাকের চাপায় সড়কে ঝরলো একই গ্রামের ৫ জনের প্রাণ, একজন আহত। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে ৩১ শে জানুয়ারী শনিবার ভোর সারে ৪ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার পাটকাঠি নামক স্থানে।

নিহত ৫ জন হলেন, মহাদেবপুর উপজেলার নুরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (২৪), মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), জেটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), মংলা উড়াও এর ছেলে সঞ্জু উড়াও (৪৮) ও অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। এছাড়া একই গ্রামের রমেশ এর ছেলে চার্জার ব্যাটারী চালিত অটো ভ্যান চালক আহত হয়। জানাগেছে, ড্রাম ট্রাকটি যাহার রেজিঃ নম্বর রংপুর মেট্রো-ট-১১০০০৪ মহাদেবপুর থেকে পত্নীতলা অভিমুখে যাওয়ার পথে পাটকাঠি নামক স্থানে পৌছার পর নিয়ন্ত্রণ হাড়িয়ে কাঁচা হলুদ ও বেগুন বহণকারী দুটি চার্জার ব্যাটারী চালিত ভ্যানকে চাপাদিয়ে ড্রাম ট্রাকটি সড়কের ধারে নিচে নেমে যায়।

বিকট শব্দশুনে এলাকার লোকজন এগিয়ে এসে দূর্ঘটনাস্থলে ট্রাকের চাকার নিচে চাপাপড়া সহ দু’ জনকে মৃত দেখতে পান এবং গুরুতর আহত ৩ জন সহ মোট ৪ জনকে স্থানিয়রা উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো ৩ জনের মৃত্যু হয়। স্থানিয় সুত্র জানায়, নিহতরা সবাই দুটি চার্জার ভ্যান যোগে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে বিক্রি করার জন্য যাচ্ছিলেন।

যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় একই গ্রামের ৫ জনের মৃত্যুর ঘটনায় নিহত ৫ জনের পরিবারসহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট