1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

জুলাই মানব না,২০২৬ শের জাতীয় নির্বাচন মানব,এ হতে পারেনা: ডা: শফিকুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

 

মো: নূরেআলম রায়হান, কেরানীগঞ্জ রিপোর্টার:

কেরানীগঞ্জের শাক্তা স্কুল মাঠে আজ ৩১ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় ঢাকা -২ আসনের ১১দলীয় ঐক্য জোটের ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল আব্দুল হক এর দাঁড়িপাল্লার নির্বাচনী সভা আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর,ডা: শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন,জুলাই সংস্কার প্রস্তাব দিলে বলে যাবে,গণ ভোট প্রস্তাব দিলে বলে আবার গণ ভোট কিসের। এর পরে ঠেলা খেয়ে যখন মানল,গণ ভোট আলাদা হতে পারে না, একই দিনে গণ ভোট ও জাতীয় নির্বাচন হবে।

আমাদের প্রস্তাব ছিল গণ ভোট টা আগে হবে, এতে করে গণ ভোট টাও সুন্দর হবে আর জাতীয় নির্বাচন টাও সুন্দর হবে। এতদিন চালাচালি করে যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান, না পুরানা ফ্যাসিবাদী বাংলাদেশ চান,আপনাদের অবস্থান থেকে পরিষ্কার করতে হবে। এখন গতকাল হতে একটু একটু করে বলা শুরু করেছে। কথায় আছে ঠেলার নাম বাবাজী। এ জাতি যাকে ধাক্কা দেয় তাকে ছেড়ে দেয় না।

কেন এটা করতে হলো। কেন শুকরিয়া আদায় করলো না,জুলাই কে সম্মান করল না। জুলাই না হলে কিসের আবার ২৬ শের নির্বাচন। নির্বাচন তো হওয়ার কথা ছিল ফ্যাসিবাদের অধীনে ২৯ সালে হওয়ার কথা। ২৬ শের নির্বাচন চাইব আমরা জুলাই মানব না। জুলাইয়ের আক্ষাংকা পূরণ না,জুলাই কে সম্মান দেখাবো না। আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ কে দূর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদা বাজ মুক্ত করে ছাড়বো, মা- বোনের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো।

শিশু আর বয়োঃবৃদ্ধ নিরাপদ বাংলাদেশ উপহার দিবো আমরা বলছি,বাংলাদেশে আর ব্যাংক ডাকাতের অস্ত্বিত্ব থাকবে না,আমরা বলছি,শেয়ার মার্কেট লুট করার দূরসাহস আর কেহ দেখাবে না।ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দিবোনা।সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান, আমরা কথা দিচ্ছি সেই বাংলাদেশ উপহার দিব ইনশাআল্লাহ।

এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, ঢাকা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শাহিনুর রহমান শাহিদ,ঢাকা -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্ণেল আব্দুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আগামী ১২ তারিখে ১১দলীয় ঐক্য জোটকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট