1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

নীলফামারীতে বিলবোর্ড টাঙানো নিয়ে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারী-৩ আসনে নির্বাচনি প্রচারণার বিলবোর্ড টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে জলঢাকা পৌরসভার আবু সাঈদ চত্বরে এই ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত চলে দুপক্ষের টানটান উত্তেজনা।

বিএনপি কর্মীদের অভিযোগ রাত ৯টার দিকে আবু সাঈদ চত্বরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি বিলবোর্ড লাগাতে গেলে জামায়াত কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর জলঢাকা ভারপ্রাপ্ত উপজেলা আমির আলহাজ কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত প্রার্থীর বিলবোর্ডের ওপর বিএনপি প্রার্থীর বিলবোর্ড লাগাতে চেষ্টা করে। উপস্থিত জামায়াত কর্মীরা বিএনপি কর্মীদের বাধা দিলে বিএনপি কর্মীরা জামায়াত কর্মীদের ওপর হামলা করে।

স্থানীয়রা জানায়, শুরুতে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে উত্তেজনার পারদ বেড়ে এটি ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয়। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর সেনাবাহিনী দু’পক্ষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট