1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

ফরিদগঞ্জে ১১৮ কেন্দ্রে ৮ প্রার্থীর মধ্যে ভোট দেবেন ভোটাররা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগামী নির্বাচনে ১১৮টি ভোটকেন্দ্রে ৮ জন প্রার্থীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩১ জন।

এর মধ্যে—নারী ভোটার: ১ লাখ ৯২ হাজার ২৬ জন, পুরুষ ভোটার: ২ লাখ ৮ হাজার ৬০৪ জন, হিজড়া ভোটার: ১ জন

এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৮টি এবং ভোটকক্ষ রয়েছে ৭৩৭টি (ইসি সূত্রে ভোটকক্ষ ৭০৬টি উল্লেখ করা হয়েছে)।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তারা হলেন—লায়ন মো. হারুনুর রশীদ (বিএনপি) — প্রতীক: ধানের শীষ, জাকির হোসাইন (স্বতন্ত্র) — প্রতীক: ঘুড়ি, মকবুল হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) -প্রতীক: হাতপাখা, মাহমুদ আলম (জাতীয় পার্টি) — প্রতীক: লাঙ্গল, মো. আব্দুল হান্নান (স্বতন্ত্র) — প্রতীক: চিংড়ি, মনির চৌধুরী (গণফোরাম) — প্রতীক: উদীয়মান সূর্য, বিল্লাল হোসেন মিয়াজি (বাংলাদেশ জামায়াতে ইসলামী) — প্রতীক: দাঁড়িপাল্লা, মো. আব্দুল মালেক বুলবুল (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) — প্রতীক: মোমবাতি

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে দায়িত্ব পালন করবেন—প্রিজাইডিং অফিসার: ১১৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার: ৭০৬ জন, পোলিং অফিসার: ১,৪১২ জন

প্রতি কেন্দ্রে নিরাপত্তা ও ভোটগ্রহণ কাজে থাকবেন—প্রিজাইডিং অফিসারের গানম্যান: ১ জন, অস্ত্রধারী পুলিশ: ২ জন, নিরস্ত্র পুলিশ: ৩ জন, আনসার সদস্য: ৬ জন, নারী সদস্যা: ৪ জন, গ্রাম পুলিশ: ২ জন

মোট ১৮ জন কর্মকর্তা ও নিরাপত্তা সদস্য প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ ও সংসদ সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট