1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীসহ দুইজন আটক

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি,কামরুল ইসলাম:

 

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ দুইজন ইয়াবা কারবারিকে আটক করেছে উখিয়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পালংখালী ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ীদের নিজ আস্তানা থেকে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযানকালে আটককৃতদের বসতবাড়ি তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, বাংলা মদ, চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্রসহ দা, চাপাতি, ওয়্যার কাটার, পকেট নাইফ এবং বিপুল পরিমাণ সন্দেহজনক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, উদ্ধারকৃত এসব সরঞ্জাম বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করা হতো।

আটককৃত আসামিদের পরিচয় হলো—

১। মিজান (৩৫), পিতা: মৃত সিরাজুল ইসলাম, ঠিকানা: নলবনিয়া, পালংখালী। তিনি পালংখালী ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলের ভাই বলে জানা গেছে।
২। রাকিব (১৮), পিতা: মনজুর আলম, ঠিকানা: নলবনিয়া, পালংখালী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট