1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

টেকনাফে সন্ত্রাসী হামলার অভিযোগ: এক পরিবারের চারজন গুরুতর আহত,আনোয়ার হোসেন আটক, তদন্তে পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

টেকনাফ প্রতিনিধি,কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাকমারকুল এলাকায় কথিত শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীদের বিরুদ্ধে এক পরিবারের চারজনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে পরিচিত আনোয়ার হোসেন (পিতা: মীর কাশেম, প্রকাশ বাবুল) তার সহযোগী ছৈয়দুল ইসলাম, মীর কাশেম, বেলাল, রশিদা বেগম, শাহিনা বেগম ও ছমীরা বেগমসহ সাতজন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে একত্র হয়ে ফরিদুল আলম, মোহাম্মদ ফারুক, রফিকুল আলম ও তামিমের ওপর হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, হামলায় চারজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর প্রধান অভিযুক্ত আনোয়ার হোসেনকে টেকনাফ মডেল থানায় আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার একটি সূত্র জানায়, ঘটনার বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট