1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন কেরানীগঞ্জে অবৈধভাবে অকটেন-ডিজেল বিক্রি ও মজুত।

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ককটেল সদৃশ বস্তু সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) সকাল সোয়া ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার।

 

এর আগে আজ ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার তালপট্টি এলাকার সায়েদ আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম মন্ডল (৪৫)। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্যরা হলেন- বগুড়া জেলার সদর থানার পাকা কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন ওরফে চাপাতি স্বপন (৪০) ও নওগাঁ জেলার বানি নগর থানার কাশিমপুর এলাকার রেজ্জাক সর্দারের ছেলে ফারজুল ( ৩৮)। তারা দুইজনেই জাহাঙ্গীর আলম মন্ডলের সহযোগী এবং বর্তমানে তার বাড়িতে থাকতো বলে জানা যায়।

 

যৌথ বাহিনী জানায়, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১৫ টি ছোট চাকু, ০২ টি দা, ৪ টি মোবাইল, ১৯ টি কাঠের লাঠি ও ১২টি ককটেল। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সহ তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার জানান, আজ ভোর রাতে জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র হস্তান্তর করেন যৌথ বাহিনী। যার মধ্যে ককটেল সদৃশ বস্তুও ররেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট