1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল অস্ত্রসহ গ্রেফতার: থানার সামনে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

ঢাকার আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করার প্রতিবাদে তার মুক্তির দাবিতে আশুলিয়া থানার সামনে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলো। অভিযানের সময় উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনবিরোধী কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে যুবদলের একাংশ আশুলিয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে এবং জাহাঙ্গীর আলম মন্ডলের মুক্তির দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম মন্ডলসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-আইনের আওতায় আনা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট