1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

আশুলিয়ায় চাঁদাবাজি ও ছিনতাই চক্রের শীর্ষ মূলহোতা গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

আশুলিয়া শিল্পাঞ্চলের রূপায়ন মাঠ এলাকায় গার্মেন্টসকর্মীদের দীর্ঘদিনের চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের শীর্ষ মূলহোতা শাহিন ওরফে কাল্লু শাহীনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ জানুয়ারি) রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটককৃত শাহিন ওরফে কাল্লু শাহীন দীর্ঘদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মরত গার্মেন্টসকর্মীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক ভুক্তভোগীর অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট