1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের পর অসুস্থ রমেক হাসপাতালে সি সি ইউতে ভর্তি ।

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

শ্যামল চন্দ্র রায়,জলঢাকা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বর্তমানে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করে বিমানবন্দর থানাপুলিশ। পরে সেই টাকা গণনার পর ৭৪ লাখ বলে সাংবাদিকদের জানানো হয়।

এদিকে আটকের পর অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সৈয়দপুর সরকারি হাসপাতালে এবং পরে বিকেলের দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্র বলছে, সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশিকালে বেলাল উদ্দিনের কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। তবে আটকের সময় ওই টাকাগুলো তার নিজের ব্যবসায়িক টাকা বলে দাবি করেন তিনি।

এদিকে জামায়াত নেতার আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, নাটক সাজিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়।

অন্যদিকে এই ঘটনা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জেলা নেতৃবৃন্দ জানান, বেলাল উদ্দিন প্রধান সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। তিনি কোনো নির্বাচনী কাজে সফর করেন নাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট