1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নওগাঁয় মুদি দোকানের পাশ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় মুদি দোকানের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব। বুধবার ১১ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার ঝাড়ঘরিয়া গ্রামে জনৈক সম্পদ সরদারের মুদি দোকানের পাশ থেকে এ গুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের ডিএডি আশরাফুল আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টুনে অবস্থিত ৬ টি ককটেল, ৪ টি পেট্রোলবোমা ও বোমা তৈরির ৪শ গ্রাম কেমিক্যাল পদার্থ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা করা হয়।
র‍্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের জিত্তি জনৈক সম্পদ সরদারের মুদী দোকানের পূর্ব পার্শের গলিতে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করে ঐ মুদী দোকানের পূর্ব পার্শের সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে সেগুলো ধ্বংস করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট